ব্রেকিং নিউজঃ

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ইরান: সেনা মুখপাত্র

নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষরত পক্ষগুলোকে ইরান তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে আবারো কঠোরভাবে সতর্ক করে দিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি
গতকাল (শুক্রবার) তেহরানে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এরইমধ্যে দেশের উত্তর সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

পাশাপাশি সংঘর্ষরত পক্ষগুলোকে এই বলে সতর্ক করে দিচ্ছে যে, দেশের সীমান্ত ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সশস্ত্র বাহিনীর রেড লাইন।

গতমাসে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আজারবাইজান ও আর্মেনিয়ার পক্ষ থেকে নিক্ষিপ্ত অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে ইরানের সীমান্তবর্তী গ্রামগুলোতে আঘাত হেনেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031