ব্রেকিং নিউজঃ

চেয়ারে পড়ে ছিল শিক্ষকের গলাকাটা লাশ

নড়াইল সদর উপজেলায় অরুণ রায় (৭২) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে শিক্ষকের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পরে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ খবর জানাজানি হয়।

নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠকের স্বামী। তিনি একটি বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।

গ্রামবাসী ও অরুণ রায়ের পুত্রবধূ জনতার সময় অনলাইনকে জানান, অরুণ রায় বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তাঁর এক ছেলে প্রকৌশলী ও এক মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে স্ত্রী ও ছেলেমেয়ে জেলার বাইরে অবস্থান করেন। তাঁরা মাঝেমধ্যে ছুটিতে বাড়ি আসতেন।

গতকাল সারা দিন অরুণ রায়ের কোনো খোঁজ পায়নি পরিবার। পরে সন্ধ্যার পর নিভা রানী পাঠক ও ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ারের ওপর গলাকাটা অবস্থায় অরুণ রায়ের লাশ দেখতে পান।

এলাকাবাসী জানায়, অরুণ রায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা পান করেছেন বলে অনেকেই দেখেছেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাড়ির দোতলায় উঠে তাঁকে গলা কেটে হত্যা করেছে।

তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, ‘বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। আর কেউ থাকতেন না। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্বৃত্তরা গলা কেটে অরুণ রায়কে হত্যা করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031