ব্রেকিং নিউজঃ

জামালগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ৪৬টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির বলেছেন, করোনাসহ ভোটে অনীহার কারণে ভোটার কম। সদরের জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে পাঁচ হাজার ৪০০টি ভোটের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৯৭৬টি ভোট পড়েছে, যা মোট ভোটের ২০ শতাংশ।
গত ৯ ফেব্রুয়ারি এই উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের মৃত্যু হওয়ায় পদটি শূন্য হয়।
চেয়ারম্যান পদের এই উপনির্বাচনে লড়ছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, জেলা বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার ও তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফয়জুল আলম মোহন।
নির্বাচনে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একজন জুডিশিয়াল ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031