ব্রেকিং নিউজঃ

পাসওয়ার্ড নয়, মুখ দেখেই টাকা দেবে ব্যাংক

পাসওয়ার্ড মনে রাখা অনেকের জন্য বেশ ঝামেলাপূর্ণ কাজ। তবে পাসওয়ার্ড মনে রাখার সেই দিন যথাসম্ভব শেষ হয়ে এসেছে। কারণ এখন থেকে মুখাবয়ব স্ক্যান করেই পাসওয়ার্ডের কাজ সারা যাবে। আর তাতেই হয়ে যাবে সব লেনদেন। প্রবেশ করা যাবে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টেও। ২০২১ সাল থেকে সিঙ্গাপুরে সরকারি ভাবে চালু হতে চলেছে এই ‘ফেশিয়াল ভেরিফিকেশন সিস্টেম’।

কীভাবে ব্যবহার হবে এই পদ্ধতি? জানা গেছে ব্যক্তির মুখমণ্ডলের একাধিক ছবি তোলা হবে। এর পর তার সম্পর্কে সরকারের কাছে থাকা অন্যান্য তথ্য যেমন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা এমপ্লয়মেন্ট কার্ডের সঙ্গে তা যুক্ত করা হবে।

জাতীয় আইডি স্কিমের সঙ্গে এ পদ্ধতি যুক্ত করার পদক্ষেপে সিঙ্গাপুরই বিশ্বের প্রথম। সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহারের দিক থেকে আরও উন্নত হতেই এ পদক্ষেপ বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সরকারি ভাবে এ পদ্ধতির ব্যবহারে নিরাপত্তার ক্ষেত্রে ফাঁক তৈরি হতে পারে, এমন দাবিও তুলেছেন অনেকে।

বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষণের ক্ষেত্রে কিংবা অ্যাপ বা গুগলের মতো সংস্থার বিভিন্ন পরিষেবায় এই ফেশিয়াল ভেরিফিকেশন প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বেশ প্রচলিত। তবে ফোন খোলা বা টাকা লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার আর জাতীয় নিরাপত্তার সঙ্গে এর যোগ তৈরি করার মধ্যে বিস্তর ফারাক বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031