ব্রেকিং নিউজঃ

মনপুরায় জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

ভোলার মনপুরায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ করায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

এসময় ২২৯৬ জন জেলের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

১৭ অক্টোবর শনিবার সকাল (১০টায়) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মনপুরা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়া, মৎস্য কর্মকর্তা মোঃ গাফফার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল সহ ইউপি সদস্য ,চৌকিদার ও সাংবাদিকবৃন্দ।

চাল বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে, ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।

সেই সাথে নদীতে সরকারি আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের অইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়া।

নদীতে এই ২২ দিন ইলিশ রক্ষায় সরকারী আদেশ পালনে আইন শৃঙ্খলা বাহিনী, মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা সার্বক্ষনিক টহল দিবেন বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930