ব্রেকিং নিউজঃ

অস্ত্র-মোবাইলসহ ইউপিডিএফের টোল কালেক্টর আটক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকার সিন্দুপাড়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযান চালিয়েছে। এ অভিযানে কংজ মারমা নামে ইউপিডিএফের এক টোল কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

এসময় তার কাছ থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, চাঁদা আদায়ের স্টক রেজিস্টার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক কংজ মারমা প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের টোল কালেক্টর।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, মানিকছড়ি, রামগড় সীমান্তে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিক শনিবার (১৭ অক্টোবর) ভোরে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহর নেতৃত্বে অভিযানে চালায় নিরাপত্তা বাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও কার্তুজসহ আটক ইউপিডিএফের টোল কালেক্টরের বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। পরে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক কংজ মারমাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুজ্জামান।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31