ব্রেকিং নিউজঃ

তৈরি পোশাকের চালানে ধরা পড়ল ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রপ্তানি কার্গো ভিলিজ থেকে সৌদি আরবে পাচারের সময় প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দরের কাস্টমস ও অ্যাভসেক সদস্যরা। নিরাপত্তা স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে এগুলো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টায় রপ্তানির আগে নিরাপত্তা স্ক্যানিংয়ের সময় ৩টি কার্টনে ইয়াবা পাওয়া যায়। তৈরি পোশাকের চালানের কার্টনে করে পাচার হচ্ছিল এগুলো। চালানটির আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমস ও মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মারুফুর রহমান।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930