ব্রেকিং নিউজঃ

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনকে প্রত্যাহার

নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার এ আদেশ পাওয়ার পর পরই তা বস্তবায়ন করতে বলা হয়েছে।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিআইজি অফিস থেকে পাঠানো পত্রে ওসি হারুনুর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে ডিআইজি অফিসে যোগদান করতে বলা হয়।

ওসি হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও ধারণা করা হচ্ছে বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও এ ঘটনার রেশ কাটিয়ে না উঠতেই পেশাগত দায়িত্ব পালনকালে একলাশপুরে সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাংচুর, ক্যামরা ছিনতাইসহ বেগমগঞ্জের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তাকে প্রত্যাহার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930