ব্রেকিং নিউজঃ

বরিশালে এবার ৬১৭ পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব

হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর বরিশাল মহানগরসহ জেলার ১০ উপজেলার ৬১৭ পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব।

দূর্গাপূজাকে ঘিড়ে মণ্ডপগুলোতে চলছে শেষ প্রস্তুতির কাজ। সাজানো হচ্ছে নানান সাজে।

কোথাও চলছে প্রতিমা তৈরির মাটির কাজ আবার কোথাও রংয়ের কাজ।

সব কিছু মিলে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর বোধন পূজার মাধ্যমে এবছর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা।

বরিশাল মহানগরে একটি বেড়ে ৪২ টি, সদর উপজেলায় ২২ টি, আগৈলঝাড়ায় দুইটি বেড়ে ১৫৭ টি, উজিরপুরে ১১০ টি, গৌরনদীতে একটি কমে ৮০ টি, বাকেরগঞ্জে তিনটি কমে ৭২ টি, বানারীপাড়ায় একটি কমে ৫৯ টি, মেহেন্দীগঞ্জে ২৪ টি, বাবুগঞ্জে একটি বেড়ে ২৪ টি, মুলাদীতে একটি কমে ১২ টি, হিজলায় একটি বেড়ে ১৫ টি সহ মোট ৬১৭ টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে মহানগরের ৪২ টি পূজামণ্ডপ বাদে জেলার ১০ উপজেলায় ৫৭৫টি পূজামণ্ডপে এ দূর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছর মহানগরীসহ এই জেলায় ৬১৬ টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবছর কম ও বাড়তি মিলিয়ে গত বছরের তুলনায় একটি পূজা মণ্ডপ বাড়ছে।

বরিশাল নগরীর শ্রী শ্রী জগ্ননাথ মন্দিরে দেখা গেছে, মাটির তৈরি প্রতিমার কাজ শেষ হয়েছে৷ এখন চলছে রংতুলির কাজ।

আগামী ৪/ ৫ দিনের মধ্যে মণ্ডপে প্রতিমার যাবতীয় কাজ শেষ হবে বলে জানান কারিগর অসীম পাল। বার্তা২৪.কম

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930