ব্রেকিং নিউজঃ

চরফ্যাশনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

৮তারিক সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরফ্যাশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা হাসনাইন আহমেদসহ বেসরকারী প্রতিষ্ঠান কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম, জলবায়ু ফোরামের ও সম্প্রসারণ অধিদপ্তর চরফ্যাশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ সকল স্টল ঘুরে দেখেন৷

মেলার বিভিন্ন স্টলে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ও সরকারের উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী চলছে।

বৃহত্তর চরফ্যাশন অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031