ব্রেকিং নিউজঃ

মৌলভীবাজারে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন কারাগারে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত লুৎফুর রহমান উপজেলার আধকানী বাজারের বাসিন্দা। পলাতক অন্য অভিযুক্ত মঈনুল ইসলাম কাউয়ারগলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে লুৎফুর ও মঈনুল ওই কিশোরী মেয়েটিকে (১৩) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ বিষয়ে রাতেই কিশোরীর বাবা ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে।
ধর্ষণচেষ্টার ঘটনাটি সালিশে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে কিশোরী মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031