ব্রেকিং নিউজঃ

জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। তাঁদের মধ্যে তিনজন যুক্তরাজ্যপ্রবাসী। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী রাজু আহমেদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসেন (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী (মোবাইল ফোন)।
২০১৫ সালে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আবদুল মনাফ। চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফের মৃত্যু হলে ফেব্রুয়ারিতে জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনসহ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২৯ মার্চ ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপনির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে গত ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩৮, নারী ভোটার ১৪ হাজার ২২১ জন। মোট ভোটকেন্দ্র ৯টি। নির্বাচনের দায়িত্বে থাকবেন ১০ জন ম্যাজিস্ট্রেট, ১১ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৪৪ জন পোলিং কর্মকর্তা।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন, সে জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ভোটাররা যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোটে অংশ নেন, সে ব্যবস্থাও করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930