ব্রেকিং নিউজঃ

ইয়াবা সেবনের সময় কৃষি কর্মকর্তাসহ ছাত্রলীগ নেতা আটক

আদিতমারীতে ইয়াবা সেবনের সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ উদীয়মান সুরুজ মহাবিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- উপজেলার মহিষখোচা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির (৩৮) এবং একই ইউনিয়নের বাসিন্দা ও হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ্র চন্দ্র রায় (৩৩)।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল হাজীগঞ্জ উদীয়মান সুরুজ মহাবিদ্যালয় মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মনিরুল ইসলাম মনির ও গোবিন্দ চন্দ্র রায়কে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

পরে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করে ইয়াবা সেবনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওসি সাইফুল ইসলাম আরো জানান, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের বিরুদ্ধে আদিতমারী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031