ব্রেকিং নিউজঃ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় নাটোরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া গোলজার হোসেন (৩৫) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইউনিয়নের নাজিরপুর গ্রামে তাঁর বাড়ি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের এক ব্যক্তি দুই বছর আগে ইরাকে যান। সেখান থেকে তাঁর স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মধ্যে পাশের নাজিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ ওই গৃহবধূর। একপর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিওতে ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় পাঁচ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন।
ওসি জানান, এক মাস আগে ওই প্রবাসী বাড়ি ফিরে আসেন এবং স্ত্রীর কাছে টাকা-পয়সার হিসাব চান। স্ত্রী তাঁকে জানান, গোলজারের কাছে পাঁচ লাখ ২০ হাজার টাকা রাখা আছে। প্রবাসী টাকা চাইলে গোলজার টালবাহানা করতে থাকেন। গত ২ অক্টোবর প্রবাসী আবারও টাকা চাইতে গেলে গোলজারের সহযোগীরা তাঁকে মারধর করে আহত করেন। এ নিয়ে প্রবাসী থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গতকাল বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ওই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। পরে সালিশ ভণ্ডুল হয়ে গেলে ওই গৃহবধূ থানায় আওয়ামী লীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ আসামি গোলজার হোসেনকে গ্রেপ্তার করে।
জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তোজাম উদ্দিন গ্রেপ্তার হওয়া গোলজার হোসেনের পদবি নিশ্চিত করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930