ব্রেকিং নিউজঃ

পাক-ভারত সীমান্তে রাতভর গুলিবর্ষণে ভারতীয় সেনা নিহত

সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের ভারি গোলাবর্ষণে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এর জেরে কাশ্মীর সীমান্তে রাতভর পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে।

হিন্দুস্তান টাইমসের সংবাদ অনুযায়ী গত পাঁচ দিনে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের চতুর্থ ঘটনা এটি।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন,  জম্মু অঞ্চলের রাজৌরি ও পুঞ্চের দুটি জেলায় এলওসির পাশে দুটি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি ও মর্টার হামলা চালায়।
অন্যান্য ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনা প্ররোচনায় রাজৌরির নৌশেরা সেক্টরেও গোলাবর্ষণ করে পাকিস্তান। তার জেরে এক জেসিও প্রাণ হারান।
এই ঘটনার পর ভারতও পাল্টা গোলাবর্ষণ শুরু করে। তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি।
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সোমবার পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন।
নিয়ন্ত্রণরেখার বাবখোরি এলাকায় সোমবার ব্যাপক গোলাগুলি চালায় পাকিস্তান। এই হামলায় ভারতীয় সেনা অফিসার প্রাণ হারান।
ভারতীয় গণমাধ্যম বলছে, বিনা প্ররোচনায় রাজৌরির নৌশেরা সেক্টরেও গোলাবর্ষণ করে পাকিস্তান। তার জেরে এক জেসিও প্রাণ হারিয়েছেন।
এই ঘটনার পর ভারতও পাল্টা গোলাবর্ষণ শুরু করে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেড়েছে কিনা তা নিশ্চিত করে জানায়নি কোনোপক্ষই।
সূত্র- হিন্দুস্তান টাইমস

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31