ব্রেকিং নিউজঃ

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

হেপাটাইটিস নিয়ে গবেষণা ও হেপাটাইটিস-সি ভাইরাস শনাক্তে অসামান্য অবদানের জন্য এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের মধ্যে দু’জন আমেরিকান ও একজন ব্রিটিশ। নোবেল বিজয়ীরা হলেন- আমেরিকান বিজ্ঞানী হার্ভে জে অলটার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হফটন।

বাংলাদেশ সময় সোমবার (৫ অক্টোবর) বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে দ্য নোবেল অ্যাসেমব্লি অ্যাট কারোলিনস্কা ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বছরের চিকিৎসা বিজ্ঞানে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে, যারা রক্তবাহিত হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে গবেষণায় গ্রহণযোগ্য অবদান রেখেছেন। এ ভাইরাসটি একটি বড় বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা যা বিশ্বব্যাপী লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণ।

এতে আরও বলা হয়, হার্ভি জে অলটার, মাইকেল হফলন এবং চার্লস এম রাইস হেপাটাইটিস-সি ভাইরাস শনাক্তকরণের গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তাদের গবেষণার আগে হেপাটাইটিস-এ এবং বি ভাইরাসের আবিষ্কার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, তবে রক্তবাহিত হেপাটাইটিসের বেশিরভাগ ক্ষেত্রেই অশনাক্ত ছিল।

হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তের ফলে দীর্ঘস্থায়ী হেপাটাইটিসের বাকি অবস্থাগুলো কারণ প্রকাশিত হয়েছে এবং রক্ত পরীক্ষা ও নতুন ওষুধ তৈরি করা গেছে, যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

চলতি বছর নোবেল বিজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেও=য়া হবে বলে সম্প্রতি ঘোষণা দেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টে। ফলে এবার পুরস্কার বিজয়ী এই তিন বিজ্ঞানী নোবেলের ১২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পাবেন। তার তিনজন মিলে পাবেন ১ কোটি সুইডিশ ক্রোনার (১১ লাখ ১৮ হাজার ডলার)।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়নে ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার শান্তি ও আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031