ধর্ষণ বন্ধে বিস্ফোরক মন্তব্য হিন্দুত্ববাদী বিজেপি নেতার
ভারতের উত্তর প্রদেশের হাথরসে ধর্ষণের ঘটনায় এমনিতেই বেকায়দায় হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার।তার মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে তাদের অস্বস্তি আরও বাড়ালেন সেখানকার হিন্দুদত্ববাদী বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ।
তিনি বলেছেন, ছোট থেকে সুশিক্ষায় বড় করতে হবে মেয়েদের।তাহলেই ধর্ষণের ঘটনা এড়ানো যাবে। তার মতে, ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বেড়ে চলার সঙ্গে শাসনব্যবস্থার কোনো যোগ নেই।
বরং বাবা-মায়েরা মেয়েদের কীভাবে বড় করছেন, সেটা গুরুত্বপূর্ণ।তিনি বলেন, বিধায়ক হওয়ার পাশাপাশি আমি এক জন শিক্ষকও। এই ধরনের ঘটনা রুখতে হলে মেয়েদের ভালো শিক্ষা দিতে হবে।
তার মতে সুশাসন এবং ক্ষমতা প্রদর্শন করে এসব রোখা যাবে না। সুরেন্দ্র সিংহ আরও বলেন, ধর্ষণ রোখা যেমন সরকারের ধর্ম, তেমনই পরিবারের ওপরও এই দায় বর্তায়।
সরকার তো নিরাপত্তা দেবেই, কিন্তু মেয়েকে ভালো শিক্ষা দেওয়া, তার মনে নীতিবোধ ঢুকিয়ে দেওয়া পরিবারেরই কর্তব্য।
