ব্রেকিং নিউজঃ

এম সি কলেজে গণধর্ষণ: ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় এজহারভুক্ত ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাদের নমুনা সংগ্রহ করা হয়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশি পাহারায় তাদেরকে হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়। নমুনা সংগ্রহের পর বেলা দেড়টার দিকে ফের তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এসআই ফারুক আরও জানান, মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এ সময়। এই ৬ জন ছাড়া রাজন ও আইনুদ্দিন নামে সন্দেহভাজন দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই দুজনের ডিএনএ নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া দম্পতির স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসের সামনে নববধুকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

ইতোমধ্যে মামলাটির সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031