ব্রেকিং নিউজঃ

সিগারেটের প্যাকেটে ই’য়া’বা দিয়ে ফাঁসানোর সময় হাতেনাতে ধরা পুলিশের এএসআই!

সোর্সের মাধ্যমে ৫ পিস ই’য়া’বা ধ’রিয়ে দিয়ে বাংলাদেশ টোব্যাকো কোম্পানির (বিটিসি) এক কর্মচারীকে গ্রে’ফ’তারের চে’ষ্টা করার সময় জনতার হাতে আ’টক হয়েছেন পুলিশের এক এএসআই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আটক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লা কাওছার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রংপুর নগরীর ধাপ চেক পোস্টের কাছে ডেলিশিয়া হোটেলে বাংলাদেশ টোব্যাকো কোম্পানির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি সভা চলছিল।

দুপুর সাড়ে ১২ টার দিকে আরিফুল ইসলাম রকি নামে চাকরিচ্যুত এক কর্মচারী সভায় উপস্থিত বিটিসির সুপারভাইজার রাজুকে মোবাইল ফোনে বাইরে আসতে বলে।

রাজু বাইরে আসার পরই রকি রাজুর হাতে একটি সি’গারে’টের প্যাকেট দেয়। সঙ্গে সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই আবু সায়েম বিটিসির কর্মচারী রাজুকে ধরে ফেলে এবং তাকে ই’য়া’বা রাখার দায়ে গ্রে’ফতার করা হলো বলে জানান।

ঘটনা জানাজানি হলে সভায় উপস্থিত থাকা বিটিসির কর্মকর্তা-কর্মচারী ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশের এএসআই আবু সায়েমকে ঘিরে ধরে ইয়াবা দিয়ে ফাঁ’সানোর অভি’যোগ এনে বি’ক্ষো’ভ করে।

এ সময় বি’ক্ষু’ব্ধ জনতা ওই পুলিশ কর্মকর্তাকে গ্রে’ফতার করার দাবি জানায়। এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তাকে হোটেল ডেলিশিয়ার ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখে।

খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লা কাওছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

তারা পুরো ঘটনা শুনে তদন্ত করে দায়ীদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়ার আ’শ্বাস দিয়ে জনতার হাতে আ’টক পুলিশ কর্মকর্তা আবু সায়েমকে উ’দ্ধার করে থানায় নিয়ে আসে।

উপ-পুলিশ কমিশনার শহিদুল্লা কাওছার বাংলা ট্রিবিউনকে বলেন, পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

তদন্তে কেউ দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে। এই সাইটে সাধারণত আমরা নিজস্ব কোনো খবর তৈরী করি না আমরা বিভিন্ন নিউজ সাইট থেকে খবরগুলো

সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031