ব্রেকিং নিউজঃ

সাভারে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজন গ্রেপ্তার

সাভারে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলেন মহিদুল ইসলাম (৪০), মাজাহারুল ইসলাম (২৫) ও তরিকুল ইসলাম (২৫)।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে সাভারের ভাড়া বাড়িতে ওই শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ করেন ছয় ব্যক্তি। এ সময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করারও হুমকি দেন অভিযুক্তরা। পরে ওই নারী গতকাল বিকেলে ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।
পরিদর্শক (তদন্ত) আরো জানান, পুলিশ আজ সকালে তিনজনকে গ্রেপ্তার করলেও পলাতক রয়েছে আরোো তিনজন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031