ব্রেকিং নিউজঃ

বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

নওগাঁ মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে আকাশ কুমার বাইদ্যা নামে এক শিক্ষার্থী। নওগাঁ আত্রাইয়ে উপজেলার আত্রাই বি কেন্দ্রে গণিত পরীক্ষায় অংশ নেয় আকাশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

খবরটি জানাজানি হলে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সবাই শোকাহত হন। স্থানীয়রা জানায়, উপজেলা সাহেবগঞ্জ বাইদ্যা পাড়ার রাজকুমার বাইদ্যার স্ত্রী সাইমুন (৪৫) সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বজনদের অনুরোধে মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে যায় আকাশ।

আর এই খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ মোর্শেদ মিশু পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীকে সমবেদনা জানান।

এছাড়া এ খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম শিক্ষার্থী ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আকাশ আত্রাই উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031