ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে সাড়ে তিন কেজি গাঁজা জব্দ, আটক ৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রায়পুর থেকে সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রশিদ মিয়া (৫৬), জাহিদ হোসেন (৩০),  হান্নান (২৯) ও নাসিরা বেগমকে (২২)।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর গ্রামের মাদক ব্যবসায়ী রশিদ মিয়ার বাড়ি থেকে সাড়ে তিন কেজি গাঁজা ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়। এ সময় মাদক কেনাবেচায় জড়িত অভিযোগে  এক নারীসহ চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দীন আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘আটক রশিদ মিয়ার নামে বোয়ালমারী থানায় সাতটি মাদক মামলা রয়েছে। আসামিদের আজ বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930