ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরায় মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে দুজন নিহত

সাতক্ষীরা সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। উপজেলার মাধবকাটি বাজার এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাকিবুল ইসলাম ও খায়রুল ইসলাম। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনের মধ্যে দুজনের নাম আসাদুল ইসলাম ও শাহজাহান কবির। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, আজ সকালে মাটি বহনকারী একটি ট্রলি মাধবকাটি বাজার মোড় পেরিয়ে প্রধান সড়কে উঠছিল। এ সময় যশোর অভিমুখে যাওয়া তিন আরোহীসহ একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ছাড়া ট্রলিটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031