ব্রেকিং নিউজঃ

সিলেটে তরুণীকে গণধর্ষণ: হবিগঞ্জ থেকে রনি ও রবিউল আটক

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মাহবুর রহমান রনি ও রবিউল ইসলাম গ্রেফতার হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের কোরেশনগর থেকে রনিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং নবীগঞ্জ উপজেলা থেকে রবিউলকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত রনি রাত ৮টার দিকে শহরের এক আইনজীবির সাথে দেখা করতে এসেছিল। দেখা করার আগেই র‌্যাব-৯ এর একটি দল তাকে গ্রেফতার করে।

রনিকে গ্রেফতারের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি র‌্যাবের কোনো কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930