বিএনপি নেতা হান্নান শাহর চতুর্থ মৃত্যুবার্ষিকী
বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে বিএনপি ও আ স ম হান্নান শাহ স্মৃতি পরিষদ আলোচনা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
কর্মসূচির মধ্যে সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে হান্নান শাহর সমাধিতে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে।
হান্নান শাহর স্মরণে একটি ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রয়াত নেতার অবদানের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছেন।
হান্নান শাহ ৭৭ বছর বয়সে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
