ব্রেকিং নিউজঃ

খাগড়াছড়িতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেপ্তার

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গণধর্ষণ ও ডাকাতি ঘটনার ৯ জন জড়িত ছিল।  এদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জনের বিরুদ্ধে আগেই একাধিক খুন, ধর্ষণ, ডাকাতি, চুরির মামলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, আসামিদের খাগড়াছড়ির তিনটি উপজেলা এবং একজনকে চট্টগ্রাম শহরের আকবর শাহ্ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  আসামিদের আজই আদালতে তোলা হবে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বলেন,’ধর্ষণ এবং ডাকাতির সাথে যুক্ত আসামি হিসেবেই চিহ্নিত করবো। এর বাইরে তো আর কিছু হবে না। আপরাধী কার ভাই, কার ছেলে তার চেয়ে বেশি প্রাসঙ্গিক হচ্ছে সে ডাকাত এবং ধর্ষক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31