ব্রেকিং নিউজঃ

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্র সুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার হাজামপাড়া-আউশিয়া গ্রামের ধানক্ষেতের বোরিং ঘর থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজন পৌরসভার আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্রুর রহমানের ছেলে।

পাওনা টাকা আনতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি বলে পরিবারের অভিযোগ ছিলো। এ বিষয়ে শৈলকুপা থানায় এ ঘটনায় একটি জিডি দায়ের হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুই জনকে আটক করে। পরে হৃদয় নামে আরো একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে পুলিশ মরদেহ খুঁজে পায়।

স্থানীয়রা বলছেন, মাদকাসক্ত একটি কিশোর গ্যাং এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কিছু কিশোর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্থের জন্য এ ঘটনা ঘটাতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31