ব্রেকিং নিউজঃ

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় লাইনচ্যুত ট্রেনের চারটি বগি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় বগিগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে নেওয়া। এর ফলে প্রায় ১২ ঘন্টা পর ঢাকা নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বেলা ১১ টা ৪০ মিনিটে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ শহরের এক ও দুই নং রেলগেট এলাকায় আসলে চারটি বগি লাইনচ্যুত হয়।

এরপর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। ঢাকা থেকে রেলওয়ে উদ্ধার ইউনিট বিকেলে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31