ব্রেকিং নিউজঃ

আজ থেকে জার্মানে আজান হবে মাইকে!

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ওর-এরকেনশিক শহরে মসজিদে এখন থেকে মাইকে প্রকাশ্যে আজান দেয়া যাবে।

এর আগে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করার প্রতিবাদে মামলা দায়ের করেছিলেন শহরটির মুসলিমরা। টানা ৫ বছর আইনি লড়াই শেষে বুধবার জয় পেলেন মুসলিমরাই।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানয়, ২০১৫ সালে জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ওর-এরকেনশিক শহরের বাসিন্দারা আজানের সময় মাইক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

মসজিদ থেকে ৯০০ মিটার দূরে বসবাসকারী একটি পরিবারের অভিযোগ ছিল, আজানের শব্দে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে।

কিন্তু পরিবারটির এ দাবি খারিজ করে দিয়েছেন জার্মান আদালত।

রায় ঘোষণায় বিচারক বলেছেন, অন্যরাও ধর্মীয় চর্চা করবে এটা প্রতিটি সমাজকে অবশ্যই মানতে হবে।

যতক্ষণ কাউকে ধর্মচর্চায় জোর করা হচ্ছে না, ততক্ষণ অভিযোগ জানানোর কোনও সুযোগ নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930