ব্রেকিং নিউজঃ

কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুটি পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও দুর্গম পূর্বকোদালা খালে গতকাল শনিবার এ দুই ঘটনা ঘটে।
মৃতরা হলো চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১) ও জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় কিশোর মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া রাইখালী ইউনিয়নের দুর্গম পূর্বকোদালা খালে গতকাল দুপুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে নিখোঁজ হয় মাকসুদা আক্তার ও হাফসা আক্তার নামের দুই কিশোরী। পরে স্থানীয় ডুবুরির মাধ্যমে চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুদের প্রতি আমাদের আরো বেশি যত্নবান হতে হবে। শিশুদের গতিবিধি লক্ষ্য করতে হবে প্রতি মুহূর্তেই। তাহলে এমন দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31