ব্রেকিং নিউজঃ

ছাত্রলীগের সাবেক সদস্যদের কোপে আঙুল হারালেন যুবলীগ নেতা

সাতক্ষীরায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দুই সদস্যের ধারালো অস্ত্রের কোপে হাতের চারটি আঙুল হারিয়েছেন মুজাহিদুর রহমান অন্তু (১৯) নামের এক ওয়ার্ড যুবলীগ নেতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বাঙালের মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুজন ও আহত যুবলীগ নেতা একই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা যায়।
আহত মুজাহিদুর রহমান অন্তু সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে, অভিযুক্ত নাহিদ হাসান (১৭) ও জাহিদ হাসান (১৮) ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় অন্তু, নাহিদ ও জাহিদসহ কয়েকজন শহরের বাঙালের মোড়ে চা খাচ্ছিল। সেখানে চায়ের বিল দেওয়া নিয়ে কথাকাটির একপর্যায়ে অন্তুকে চাপাতি দিয়ে কুপিয়ে হাতের চারটি আঙুল কেটে ফেলে নাহিদ ও জাহিদ। পরে অন্তুকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেপরোয়া হয়ে ওঠা ১৫ সদস্যের কিশোর গ্যাংটি সব সময় ছুরি ও চাপাতি নিয়ে ঘুরে বেড়ায়। এই গ্যাং সদস্যরাই প্রায় ছয় মাস আগে অন্তুকে অপহরণ করেছিল। সপ্তাহখানেক বাদে তাঁকে হাতপা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কিশোর গ্যাংটি বেপরোয়া হয়ে উঠেছে। তারা কোনো ধরনের বিধিনিষেধ মানছে না। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তি অথবা সংশোধন করা না গেলে একেকজন বড় ধরনের সন্ত্রাসী হয়ে উঠতে পারে বলে স্থানীয়দের অভিমত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930