ব্রেকিং নিউজঃ

হাওরে যাওয়া হলো না বাবা-ছেলের

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ আরো ১১ জন। উপজেলার ডাংরি নামক স্থানে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এমদাদুল মোকাম্মেল ফাহাদ (৩২) ও তাঁর ছেলে তুরান (৫)। আহত ব্যক্তিদের নান্দাইলে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মঞ্জুরুল হক এ খবর নিশ্চিত করে জানান, আজ সকালে জামালপুরের বকশীগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে করে দুই শিশু, নারীসহ ১৩ জন কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে যাচ্ছিল।

এ সময় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরি নামক স্থানে মাইক্রোবাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031