ব্রেকিং নিউজঃ

শেরপুরের নকলায় বাঙালির ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও ব্রহ্মপুত্র নদে বাঙালির ঐতিহ্যবাহী নৌকা বাইচ (দৌঁড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের চরঅষ্টধর ইউনিয়নের অংশের নারায়নখোলা ঘাট থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন ও চন্দ্রকোনা ইউনিয়ন বাসীর যৌথ আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। উপজেলার চন্দ্রকোনা, চরঅষ্টধর ও পাঠাকাটা ইউনিয়নের পাশদিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের নারায়নখোলা এলাকায় শুক্রবার দুপুর হতে সন্ধা পর্যন্ত ওই প্রতিযোগিতা চলে।

পার্শ্ববর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৪টি দৌঁড়ের নৌকা ও ৩ পইডা নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় দধিয়ারচর এলাকার পঙ্খীরাজ নামের নৌকা ও চরবাছুরআলগী এলাকার টাইগার নামের নৌকার মধ্যে, এতে টাইগার দৌড়ে প্রথম হয়, দ্বিতীয় স্থান অর্জন করে পঙ্খীরাজ। দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা ও হনুমানেরচর এলাকার ঘূর্ণিঝড় নামের নৌকার মধ্যে, এতে মামা-ভাগ্নে প্রথম হয়, দ্বিতীয় স্থান অর্জন করে ঘূর্ণিঝড়। সর্বশেষে চরবাছুরআলগী এলাকার টাইগার ও মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নৌকার মধ্যে চূড়ান্ত দৌড় প্রতিযোগিতা হয়। এতে চরবাছুরআলগীর টাইগার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্স হয় মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা।

পরে আনন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া নৌকার বাইছা ও দলনেতার হাতে পুরস্কার তুলেদেন। তাছাড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকল নৌকার দলনেতার হাতে পুরষ্কার তুলেদেন এ নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা।

ঐতিহ্যবাহী এ নৌকা দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ও চরঅষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহসান হাফিজ খান।

চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলেছুর রহমান ও মো. মোহাম্মেল হোসেন রাজীবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত নৌকা দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার সজল।

প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চরঅষ্টধর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি এনামুল হক জিন্নাহ, সাধারণ সম্পাদক ছিয়াবুল হক বাদমা, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, নারায়ন খোলা এবং শিকদারপাড়া ঘাটের ইজারাদারসহ এলাকার গন্যমান্যদের সমন্বয়ে ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেন।

বিভিন্ন স্তরের সমাজসেবক, পুলিশ বিভাগের সদস্য, ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী, বিভিন্ন বয়সী হাজারো উৎসুক নারী-পুরুষ নদের দুই তীরে দাড়িঁয়ে এবং কাছে থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ভাড়া করা ছোট-বড় অর্ধশতাধিক ডিঙ্গি নৌকায় চড়ে দর্শকরা নদকে যেন একটি নতুন চিত্রে সাজিয়েছিলেন। দুপুর হতে না হতেই নদের তীরবর্তী এলাকায় বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ উৎসুক দর্শকের মিলন মেলায় পরিণত হয়। বিশেষ করেন নৌকা দৌঁড় চলাকালে বাইছাদের শ্লোগমাখা প্রাণ জুড়ানো জাড়িগান সকলের মন কেড়ে নেয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন, এখানে প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। এটি যেন এলাকার বাৎসরিক আনন্দের প্রাচীন ঐতিহ্য। তাই যুগ যুগ ধরে প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করেন তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031