ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরায় মাদক সেবনের অভিযোগে ১৬ জন কারাগারে

সাতক্ষীরার ভোমরা সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
ভোমরা স্থলবন্দর এলাকার গাংনি ব্রিজ ও লক্ষ্মীদাঁড়ির নির্জন স্থানে গিয়ে প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা পৃথক ও দলবদ্ধভাবে মাদক সেবন করে থাকে। এমন খবরের ভিত্তিতে পুলিশ এই বিশেষ অভিযান চালায়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক গ্রহণ করছে সন্দেহে ৩৮ জনকে আটক করা হয়। তাদের সবাইকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ডোপ টেস্ট করা হয়। এদের মধ্য থেকে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের আটক করে অন্যদের ছেড়ে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৬ জন কার কাছ থেকে এবং কোথা থেকে মাদক পেয়েছেন, তা জানার চেষ্টা চলছে। আপাতত তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানসহ অন্যরা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930