ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে নবাগত ইউএনও’র ও সাংবাদিকদের মতবিনিময়

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাংবাদিকদের সাথে নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মাহফুজুল আলম মাসুমের সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সামিদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব নালিতাবাড়ীর আহ্বায়ক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, সদস্য সচিব মঞ্জুরুল আহসান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোক্তার হোসাইন মুক্তা, আবু জাফর, আবুল কাসেম, দৌলত হোসেন, আজিনুর রহমান, মেহেদী হাসান সাকিব, শাহদাত তালুকদার, আবু ইলিয়াস সাদ্দাম, সাদ আল জুনায়েদ, তৌহিদুজ্জামান রানা উপস্থিত ছিলেন।

ইউএনও মাহফুজুল আলম মাসুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পড়াশোনা শেষ করে ৩০ তম বিসিএস  প্রশাসন ক্যাডারে উর্ত্তীণ হন।গত ১০ সেপ্টেম্বর তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930