ব্রেকিং নিউজঃ

ক্ষোভে উত্তাল হাটহাজারী মাদরাসা: পাঁচ দফা দাবি

চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ।

বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে মাদরাসার মাইকে বেশকিছু দাবি ঘোষণা করা হয়।

দাবিগুলো হলো, এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।

দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।

তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।

চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।

পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

এ সময় ছাত্ররা প্রশাসনের উদ্দেশে বলেছে, আমাদের আন্দোলন মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। তাই এ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না।

মাদরাসার শুরা সদস্যগণ এসে দাবী না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে বলে তারা জোর দাবী জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930