ব্রেকিং নিউজঃ

রাজধানীতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রাজধানীতে কাডার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে রামপুরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) মৌচাক মোড় থেকে একটি কাভার্ডভ্যানকে অনুসরণ করা হয়।
রামপুরা রোডের মীর পাড়ার হাজী জমির আলী সুপার মার্কেট এর সামনে এটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত ৩০০ বোতল নিষিদ্ধ নেশা জাতীয় সিরাপ ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় গাড়িতে থাকা জাহাঙ্গীর (৪৫) ও আরিফ (২৮) নামে দুইজনকে আটক করা হয়।
এসময় তারা স্বীকার করে যে ব্যবসার উদ্দেশ্যে এই ফেন্সিডিল তারা বিভিন্ন স্থানে সরবরাহ করে।
এই ঘটনার সাথে আরো কারা জড়িত তা জানতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডেমরা থানায় একটি মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930