ব্রেকিং নিউজঃ

অসুস্থ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা, হাসপাতালে নিলেন ওসি

যার জন্য পৃথিবীর আলোর মুখ দেখে প্রতিটি সন্তান, তিনি হলেন মা। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালবাসতে পারেন, তিনি হলেন মা। দুঃখে ও সুখে প্রতিটি সময় যিনি স্নেহ ভালোবাসায় আপনার পাশে থাকেন, তিনি হলেন মা। অথচ অসুস্থ মাকে চিকিৎসার কথা বলে সড়কে ফেলে রেখে গেছেন তার সন্তানেরা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনায়। এ ঘটনা জানতে পেয়ে দশমিনা থানা পুলিশ জয়নব বেগমকে (৭০) উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একমাস আগে জয়নব বেগমকে তার ছেলে আরিফ আকন ও মেয়ে রুনু বেগম চিকিৎসা করানোর কথা বলে একটি অটোভ্যানে নিয়ে এসে দশমিনা উপজেলার সার্ভে কলেজের পাশে ফেলে রেখে যান। এরপর থেকে স্থানীয় কিছু মানুষ জয়নব বেগমকে নিয়মিত খাবার দিতেন। তবে তার ঘুমানোর জায়গা হয়েছিল দশমিনা পটুয়াখালী সড়কের পাশে এক পরিত্যক্ত ঘরে। সম্প্রতি জয়নব বেগমের ঘটনা লিখে স্থানীয় এক যুবক ফেসবুকে পোষ্ট দিল। বিষয়টি পুলিশের নজরে এলে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম বৃহস্পতিবার দুপুরে জয়নব বেগমকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করান। পাশাপাশি তাকে নতুন পোশাক কিনে দেন।দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, জয়নব বেগমের চিকিৎসার সব ব্যয়ভার তিনি বহন করবেন। তিনি আরও জানান, বর্তমানে ওই বৃদ্ধা শারীরিকভাবে বেশ দুর্বল।

জয়নব বেগম জানান, সন্তানরা কেন তাকে মিথ্যা কথা বলে সড়কে ফেলে রেখে গেছে তা তিনি জানেন না। তিনি বলেন, যে সন্তানদের নিজের জীবনের থেকেও আপন মনে করেছি তারা আমার সাথে এরকম করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনা।

দশমিনা থানার ওসি মো. জসীম জানান, জয়নব বেগমের বক্তব্য অনুযায়ী তার ছেলেমেয়েদের খোঁজ করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31