ব্রেকিং নিউজঃ

স্কুল খোলার পর মার্কিন শিশুদের করোনা আক্রান্ত হওয়া ৩৪ শতাংশ বেড়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুল আবার চালু হওয়ার পর থেকে শিশুদের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে। বুধবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজ্যে আগস্টের শুরুতে স্কুলগুলো আবার চালু হওয়ার পর থেকে ১৮ বছরের কম বয়সী ১০ হাজার ৫১৩ শিশুর করোনা শনাক্ত হয়েছে, যাতে বৃদ্ধির হার ৩৪ শতাংশেরও বেশি। তবে এ শিশুদের মধ্যে কতজন স্কুলে বা স্কুলের বাইরে থেকে আক্রান্ত, তা স্পষ্ট নয়।
প্রতিবেদনে আরো বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ফ্লোরিডা রাজ্যের বেশ কিছু স্কুল অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যের বেশির ভাগ অভিভাবকই জানেন না করোনাভাইরাস প্রাদুর্ভাবের সঙ্গে তাঁদের স্কুলগুলোর সম্পর্ক আছে কি না। কারণ কিছু কাউন্টিকে স্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্য গোপন রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য।
প্রতিবেদনে আরো বলা হয়, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাস্ক পরা উচিত কি না, সেই সিদ্ধান্ত নেওয়া কাউন্টিগুলোর ওপর ছেড়ে দিয়েছিল রাজ্য। কিছু কাউন্টি তা মেনেছে, তবে অনেকে তা করেনি।
সরকারি তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত রাজ্যে মোট ছয় লাখ ৫২ হাজার ১৪৮ করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। জুলাই থেকে ফ্লোরিডায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31