ব্রেকিং নিউজঃ

পাপিয়ার কললিস্টের ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম প্রকাশের দাবি

পাপিয়ারা আওয়ামী লীগেরই সৃষ্টি। তার মোবাইলের কললিস্টে যে ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

খোকন বলেন, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ নানা অপকর্মের হোতা যুবনেত্রী পাপিয়ারা আওয়ামী লীগেরই সৃষ্টি। তাদের দলে এমন আরও অনেক পাপিয়া রয়েছে। তার (পাপিয়া) মোবাইলের কললিস্টে ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে। এই পাপিয়ার (গ্রেফতার) অপকর্ম শুধুমাত্র নরসিংদীতেই নয়, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে। এছাড়া কাদের ছত্রছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

এদিন দুপুর ১২টার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিবের নেতৃত্বে বিএনপির চিনিশপুরুস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কবির হোসেন, যুবদলের সহ-সভাপতি শাহেনশাহ শানু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031