ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে অসহায় ব্যক্তিকে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় এক ব্যক্তিকে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে শেরপুর জেলা প্রশাসকের নির্দেশে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের উপস্থিতিতে মরিচপুরান ইউনিয়নের খলাভাঙা সেকান্দর আলীকে ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি প্রদান করা হয়।

জানা যায়, সেকান্দর আলীর ২ জন, কন্যাসন্তান ১ জন ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী ৪ বছর আগে ক্যান্সারে মারা যায়। এরপর তিনি ৩ সন্তানকে সাথে নিয়ে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন শাক সবজি বিক্রি করে।

ব্যাটারি চলিত ভ্যানগাড়ী পাওয়ার বিষয়ে সেকান্দর আলী জানান, আমি অনেক আনন্দিত। আমার অনেক কষ্ট হতো বাজারে গিয়ে শাকসবজি বিক্রি করতে। আমি এখন সহজেই শাক সবজি বিক্রি করে ছেলে মেয়েসহ ভালোভাবে থাকতে পারবো। সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930