ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: গ্যাস লিকেজ শনাক্ত, খনন চলছে

নারায়ণগঞ্জে ফতুল্লায় পশ্চিম তল্লা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার পর খননের মাধ্যমে মসজিদের উত্তর পাশে পৌঁনে এক ইঞ্চি ব্যাসের গ্যাস সংযোগ লাইনের পাইপে দুটি লিকেজ শনাক্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৯টা থেকে মসজিদের উত্তর ও পূর্ব পাশে চারটি স্থানে খোঁড়াখুঁড়ি কার্যক্রম চালানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলছিল।

তিতাস গ্যাস কোম্পানি সূত্রে জানা যায়, খননের প্রথম অবস্থায় তিন ইঞ্চি ব্যাসের নতুন গ্যাসের লাইন ও এক ইঞ্চি ব্যাসের পুরাতন লাইনসহ দুটি লাইন পাওয়া যায়। এরপর দুপুরে খননের ৫ ঘণ্টা পর মসজিদের উত্তর পাশে মাটির তিনস্তর নিচে প্রায় ৪ ফুট গভীরে পৌঁনে এক ইঞ্চি ব্যাসের গ্যাস সরবরাহকারী একটি পাইপে দুটি লিকেজ পাওয়া যায়। এ ঘটনায় বিকেলে তিতাসও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ লিকেজ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঘটনাস্থল পরিদর্শনে আসা তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিতাসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বলেন, “সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলমান ছিল। আজকে আমরা নতুন পুরাতম তিনটি গ্যাস লাইনের অস্তিত্ব পেয়েছি। এর মধ্যে মসজিদের একটি পৌঁনে এক ইঞ্চি ব্যাসার্ধের মূল লাইন এবং দুটি পৌঁনে এক ইঞ্চির সংযোগ লাইন পেয়েছি। এর মধ্যে উত্তর পাশের পৌঁনে এক ইঞ্চির সংযোগ লাইনে দুটি ছিদ্র শনাক্ত করা হয়েছে। এখন গ্যাস না থাকায় ছিদ্রটি লিকেজ তা বোঝা যায়নি। তবে

আমাদের কাজ শেষ হয়নি। আগামীকাল আবার খনন চলবে। এখান থেকেই আমাদের কাজ শুরু করা হবে। পুরো গ্যাস লাইনটি চালু করা হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা চামার বাড়ি এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় গ্যাসের লাইনের বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31