ব্রেকিং নিউজঃ

কুরআন তেলওয়াত করে লন্ডনে মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

রজব তাইয়েব এরদোগান নিজে কোরআন তেলাওয়াত করে লন্ডনে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেছেন।

এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী আমিনা এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাগ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ক্যামব্রিজ শহরে মসজিদটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, পৃথিবীর কোনো মুসলমানই সন্ত্রাসী না, ইসলাম কখনোই কোনো সন্ত্রাসী সৃষ্টি করে না।

প্রসঙ্গত, এটি ইউরোপের সর্বাধিক ব্যয়বহুল মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছে। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে ২৪ মিলিয়ন ডলার।

মসজিদটিতে দিনের বেলা ইলেকটিসিটি ব্যবহারের দরকার হয় না। কারণ এখানে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা আছে।

মসজিদের ছাদে বৃষ্টির পানি প্রক্রিয়াজাতের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভেতরে বেশ ঠাণ্ডা অনুভূত হয় ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31