ব্রেকিং নিউজঃ

ভাড়া কম দেওয়ায় চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিল হেলপার

মাত্র ৫ টাকা ভাড়া কম দেওয়ায় চলন্ত দ্বিতল বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের দমদমা তারাগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভোক্তভোগী যাত্রীর নাম জীবন। তার বাড়ি রংপুর সদর উপজেলার পাগালাপীর এলাকায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর শঠিবাড়ি ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, ভাড়া কম দেওয়ার কারণে এক যাত্রীকে দ্বিতল বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বাসের হেলপার ভাড়া চেয়েছিল ২৫ টাকা। ওই যাত্রী দিয়েছিল ২০ টাকা। ৫ টাকা কম দেওয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। দ্বিতল বাসটি পীরগঞ্জ থেকে পাগলাপীর যাচ্ছিল। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31