ব্রেকিং নিউজঃ

একজন ওসির বিদায়ের খবরে চোখের জলে ভাসলেন এলাকাবাসী

ওসি মীর খায়রুল কবির। মনপুরা থেকে ভোলা সদর প্রায় সব থানাতেই দায়িত্বরত ছিলেন তিনি।

সর্বশেষ গতকাল শনিবার দীর্ঘ কর্ম দিবস শেষ করে লালমোহন থেকে রাজশাহী রেঞ্জের উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন। তার বিদায়ের খবরে ভোলাসহ লালমোহনের সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ চোখের চলে ভেসেছেন।

পুলিশে ওসি হিসেবে চাকুর করে একজন ইমামের মতই নেতৃত্ব দিয়েছেন কর্মরত এরিয়ায়। তার পরেও শনিবার বিদায়ের আগে ভোলাবাসীর উদ্দেশ্যে তার ফেসবুকে কর্মময় জীবনে অনিচ্ছাকৃত ভুলের ক্ষমা চেয়েছেন। ভোলাবাসীর উদ্দেশ্যে তার লেখা কথাগুলো হুবহু তুলে ধরা হলো- ‘আসসালামু আলাইকুম, বদলিজনিত কারণে লালমোহন থানা হইতে রাজশাহী রেঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হইলাম।

ভোলা জেলায় আমার কর্মকালীন সময়ে মনপুরা থানা, বোরহানউদ্দিন থানা, দৌলতখান থানা, ভোলা সদর মডেল থানা ও সর্বশেষ লালমোহন থানায় কর্মরত ছিলাম।

এই কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা করে দিবেন।

কর্মকালীন সময়ে আপনাদের সহযোগিতায় যে ভাল কাজ গুলো করতে পেরেছি তার সকল কৃতিত্ব আপনাদের।আর যে সকল কাজগুলো করতে পারি নাই তাহার সকল ব্যর্থতা আমার।

আমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি চির ঋনি হয়ে থাকলাম। আমি ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930