ব্রেকিং নিউজঃ

আজ ঢাকায় আসছেন ক্রিকেট দলের কোচ ডমিঙ্গো

বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের। আর আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে ঢাকায় আসবেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

গতকাল শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। ঢাকায় এসে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন তারা। ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলংকায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930