ব্রেকিং নিউজঃ

নালিতাবাড়ীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ২০১৯-২০২০ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় নালিতাবাড়ী উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নালিতাবাড়ী উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জানা যায়, প্রাইমারী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ যে, শিক্ষার্থীদের যাতায়াতের কথা ভেবে নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।এসময় শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930