ব্রেকিং নিউজঃ

ভারত থেকে পেঁয়াজ আসার খবরে কেজিতে দাম কমল ৩০ টাকা

বাংলাদেশে রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ফলে একদিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যটি দিনাজপুরের হিলিতে প্রতি কেজিতে ২০-৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। গত বৃহস্পতিবার এই পেঁয়াজ ৮০-১১০ টাকায় বিক্রি হয়েছে।

হিলি বাজারের আড়তদার দেলোয়ার হোসেন, মঈনুলসহ অনেকে জানান, ভারত গত পাঁচ মাস ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেনি। ফলে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত মাস থেকে প্রকার ভেদে ৭০-১২০ টাকায় পেঁয়াজ বেচা-কেনা হচ্ছে। গত বুধবার অবশেষে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় বাজারে পেঁয়াজের দাম পড়তে শুরু করেছে।

এদিকে, গত বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয় বিভিন্ন রাজ্যে পেঁয়াজের আশানুরুপ ফলন হয়েছে। বিগত বছরগুলোর চেয়ে এবার কৃষকেরা পেঁয়াজের ভালো ফলন পেয়ে খুশি।

কিন্তু ন্যায্য দাম না পেয়ে ইতোমধ্যে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই কৃষকদের স্বার্থে এবং পেঁয়াজের দরপতন ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রপ্তানি প্রক্রিয়া শুরু করতে অতিদ্রুত পদক্ষেপ নিতে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো চিঠি পাইনি। তবে আশা করা হচ্ছে, খুব দ্রুত সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ সংকট দেখিয়ে গেল বছরের গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে বাড়তে থাকে ভারতীয়সহ দেশিয় পেঁয়াজের দাম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031