নালিতাবাড়ীর ইউএনও কে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুর রহমানকে সাংবাদিকদের পক্ষ হতে বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার(০৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে দুপুরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়
জানা গেছে,মো. আরিফুর রহমান ৩০তম বিসিএস-এ (প্রশাসন) ক্যাডারে ২০১২ সালের জুনে ভোলা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নেত্রকোনার মদন উপজেলা ও জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৪ জুলাই পদোন্নতি পেয়ে তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। ইউএনও আরিফুর রহমান প্রজাতন্ত্রের কাজের পাশাপাশি নালিতাবাড়ীতে গণমানুষের কল্যাণে গত দুই বছর কাজ করে সকলের প্রিয় হয়ে উঠেন। বদলি হয়ে তিনি ময়মনসিংহের সিটি কর্পোরেশনে যোগদান করবেন বলে জানান।
এ সময় সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার,লাল মোহাম্মদ শাহজাহান,সাইফুল ইসলাম,মঞ্জুরুল আহসান,জাহাঙ্গীর আলম তালুকদার,মনিরুল ইসলাম মনির,আমিরুল ইসলাম,মুক্তার হোসেন মুক্তা,দৌলত হোসেন,আজিনুর রহমান,শাহাদত হোসেন, মেহেদী হাসান সাকিব উপস্থিত ছিলেন।
