ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে পানিতে ডুবে একদিনে ৫ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পানিতে ডুবে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিকলী উপজেলায় তিনজন, মিটামইন ও করিমগঞ্জে একজন করে শিশু মারা গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী জানান, আজ দুপুরে উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামে জামান ভূঁইয়ার ছেলে সায়ন (৫) ও মিলাত ভূঁইয়ার মেয়ে মুন আক্তার (৪) পুকুর পড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাদের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আজ দুপুর ১টার দিকে নিকলীর কাঁঠালকান্দি গ্রামে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয় শিশু সুমাইয়া আক্তার (৫)। পরে বিকেল ৩টার দিকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, আজ দুপুরে উপজেলার গোপদীঘি ইউনিয়নের খাসাপুর গ্রামে হাওরের পানিতে পড়ে কবীর মিয়ার মেয়ে মুক্তা (৯) মারা যায়।

এছাড়া করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ (গাবতলী) গ্রামে আজ দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায় মাহিন (৭) নামের এক শিশু। সে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31